শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিশু শামিয়ার পাশে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস কর্মীরা

WP Import ১৭ এপ্রিল ২০২৩ ০৪:০৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৭ এপ্রিল ২০২৩ ০৪:০৬ অপরাহ্ন
শিশু শামিয়ার পাশে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস কর্মীরা
শিশু শামিয়ার পাশে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস কর্মীরা

শিশু শামিয়ার পাশে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস কর্মীরা

বনক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ব্যাঙ্গালরে চিকিৎসাধীন মেধাবী শিক্ষার্থী শামিয়া আক্তারকে চিকিৎসা সহায়তা দিয়েছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মীরা। শামিয়া আক্তারের বোনের আবেদনের প্রেক্ষিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মীরা এই সহায়তা প্রদান করলেন। সোমবার সকালে শহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে শামিয়ার বড় বোন আজিজা খাতুনের হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। বক্তব্য রাখেন, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম। এসময় শামিয়ার বোন আজিজা জানান, শামিয়াকে দুটি কেমো দেয়া হয়েছে, আরো কয়েকটি কেমো দিতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শে অপারেশন হবে। তিনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় মুঠোফোনে ব্যাঙ্গালর থেকে শামিয়ার মা শামিয়ার জন্য দোয়া চান। এসময় জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দিন সজল, জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খাঁন, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহমেদ ও ফিরোজ আলম, শামিয়ার নানী হামিদা বানুসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জেলা শহরের বেলেপুকুর মহল্লার তোফিকুল ইসলাম ও সেলিনা বেগমের ছোট সন্তান শামিয়ার ক্যান্সারের কথা জানতে পারে পরিবার। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কলার বোনের নিচের হাড় ভেঙে যায় তার। রাজশাহী ও ঢাকায় চিকিৎসা করে সাময়িক পরিত্রাণ পেলেও ক্রমাগত হাত, পা ফুলে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালীর জাতীয় ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও দিনে দিনে অবস্থার অবনতি হলে গত ৭ মার্চ ভারতের ব্যাঙ্গালরে মজুমদার ক্যান্সার হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে শামিয়ার।