শনিবার, অক্টোবর ১০, ২০২৭

গোমস্তাপুরে সংযোগ সড়ক পেল আশ্রয়নের বাসিন্দারা

WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন
গোমস্তাপুরে সংযোগ সড়ক পেল আশ্রয়নের বাসিন্দারা
গোমস্তাপুরে সংযোগ সড়ক পেল আশ্রয়নের বাসিন্দারা

গোমস্তাপুরে সংযোগ সড়ক পেল আশ্রয়নের বাসিন্দারা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মূলসড়কের সাথে সংযোগ সড়ক পেয়েছে গোঙ্গলপুরের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। শনিবার তাদের জন্য নির্মিত সড়কটির উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। এ উপলক্ষে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন পিআইও হাবিবুর রহমান। প্রসঙ্গত: উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তর প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৫’শ মিটার এইচবিবি সড়কটি নির্মাণ করেছে। পরে সংসদ সদস্য আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নেন।