শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:১১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:১১ অপরাহ্ন
শিবগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
শিবগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

শিবগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবুল হায়াত নিটু (৪৮) নামে এক মুরগি ও হাঁস ব্যবসায়ীকে মারধর করে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সাহেদ আলী (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেকিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিটু উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেকিপাড়া মোড় এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার সাহেদ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টিলোকিপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। আবুল হায়াত নিটুর ভাতিজা অমিত হাসান বলেন, রাত ১২টার দিকে বিনোদপুর ইউনিয়নের বাখোরালি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন নিটু কাকা। বেকিপাড়া মোড় এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকায় ২ লাখ ৫ হাজার টাকা ও মোবাইলসহ ছিনিয়ে নেয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার কাছে থেকে ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।