শনিবার, নভেম্বর ১৪, ২০২৭

শিবগঞ্জের ১৪ বছরের কিশোর নিখোঁজ ॥ সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন
শিবগঞ্জের ১৪ বছরের কিশোর নিখোঁজ ॥ সন্ধান চায় পরিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলালপুর এলাকা থেকে মো. আল ফয়সাল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর/২৬) বিকাল ৫টার দিকে নিজ বাসার সামনে অজ্ঞাত স্থানে চলে যায় সে। এরপর আর খুঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি এখনও অব্যাহত আছে। এঘটনায় তার মা মোসা. সেলিনা খাতুন শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৪২৯, তারিখ: ০৮/১১/২০২৬। নিখোঁজ কিশোরের বিবরণ-নাম: মোঃ আল ফয়সাল (১৪), পিতা- মো. বাবুল ইসলাম, মাতা-মোসাঃ সেলিনা খাতুন, গ্রাম ও ইউনিয়ন দুলালপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। বয়স-আনুমানিক ১৪ বছর, উচ্চতা: ৫ ফুট ০০ ইঞ্চি, গায়ের রং: ফর্সা, গঠন: হালকা-পাতলা। কিশোরটির সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ:-মা-মোসা. সেলিনা খাতুন: ০১৭৯৭-৬৪৮৫৩১, বাবা-মো. বাবুল ইসলাম:-০১৭৭০-৫৪২৪৭৮। নিখোঁজ কিশোরটিকে খুঁজে পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে অসহায় পরিবার।