শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাটোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ মিছিল

WP Import ১২ এপ্রিল ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন জাতীয়
WP Import ১২ এপ্রিল ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন
নাটোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ মিছিল
নাটোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ মিছিল

নাটোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ মিছিল

নাটোরে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১১ এপ্রিল বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপিরর অস্থায়ী কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। জেলা বিএনপিরর ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর মুক্তির দাবিতে এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে হাফ রাস্তার থেকে ঘুরে এসে অফিসের সামনে ই সমাবেশ করে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন দেওয়ান শাহীন, সদস্য সাইফুল ইসলাম আফতাব, সাবেক ছাত্রদল নেতা ও ভিপি সানোয়ার হোসেন তুষার প্রমুখ। বক্তারা অবিলম্বে শহিদুল ইসলাম বাচ্চুর মুক্তি দাবি করেন। সেই সঙ্গে ফয়সাল আলম আবুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।