শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

WP Import ২৪ জুন ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ২৪ জুন ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা আওয়ামীলীগ। শুক্রবার শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে দিবসটির সুচনা করে। পরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর, দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদস্য আবু সুফিয়ানসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।