শনিবার, নভেম্বর ২৮, ২০২৭

শিবগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

WP Import ১৫ মে ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৫ মে ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন
শিবগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
শিবগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে চার কিলোমিটারের দীর্ঘ চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৪৫ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে এই চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রতিটি গ্রাম হবে শহর। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। সড়কগুলোর মধ্যে রয়েছে-পিয়ালীমারী গ্রাম হতে ঘুঘুডাঙ্গা গ্রাম পর্যন্ত ১১৫০ মিটার, মনাকষা খড়িয়াল মোজাম্মেলের বাড়ি হতে একবরপুর বিওপি আলফাজ বাগান ভায়া বালিকা উ”চ বিদ্যালয়ের সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার, বটতলা ঘাট বাঁধ হতে কামাটোলা মন্টুর বাড়ি পর্যন্ত ৮৬০ মিটার ও মাদিয়া ত্রিমোহনী পাইকড় তলা বাঘিতলা ঘাট পর্যন্ত ১০৩৫ মিটার সড়ক। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দুর্লভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জামাল ও সার্ভেয়ার আবদুল হাকিম প্রমূখ।