শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ইফতার
শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ইফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে জি.কে ফাউন্ডেশনের আয়োজনে এতিম ও অস্বচ্ছলদের সাথে নিয়ে ইফতার করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। সোমবার এতিম ও অস্বচ্ছলদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আগামী জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি তোহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীসহ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।