বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৭

জেলার শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার

WP Import ০৪ এপ্রিল ২০২৩ ০৫:০৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৪ এপ্রিল ২০২৩ ০৫:০৭ অপরাহ্ন
জেলার শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার
জেলার শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার

জেলার শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০টি অসহায়-দুঃস্থ পরিবার। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন ২০২৩ উপলক্ষে বরাদ্দকৃত ৭৪ হাজার ৩০টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে ১৫টি ইউনিয়ন পরিষদ হতে তালিকা হাতে পাওয়ার পর সভায় অনুমোদনের প্রস্তাব করা হবে। এর মধ্যে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৭৫ পরিবার, দাইপুখুরিয়ায় ৫ হাজার ৪৬৫, মোবারকপুরে ৪ হাজার ১৪৫, চককীর্তিতে ৫ হাজার ৬০, কানসাটে ৫ হাজার ৪৭০, শ্যামপুরে ৫ হাজার ৫৮০, বিনোদপুরে ৫ হাজার ৬৭৫, মনাকষায় ৭ হাজার ২৭০, দূর্লভপুরে ৭ হাজার ৫৭০, উজিরপুরে ১ হাজার ৩১৫, পাঁকায় ২ হাজার ৯৮০, ঘোড়াপাখিয়ায় ২ হাজার ৩১০, ধাইনগরে ৫ হাজার ৩৬০, নয়ালাভাঙায় ৫ হাজার ৭৭৫ ও ছত্রাজিতপুরে ২ হাজার ৭৯০ পরিবার পাচ্ছে ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য। তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি মিলবে ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। শিগগির শুরু হবে ভিজিএফের চাল বিতরণ। এছাড়া ১৩ এপ্রিলের মধ্যে বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।