চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুস সামাদ,

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশ আলী, জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচী বিষয়ে করনীয় নিয়ে আলোচনা হয়।