শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে প্রাণের ব্যাচ ৯৩’র সংবর্ধনা ও ইফতার মাহফিল

WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৫৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রাণের ব্যাচ ৯৩’র সংবর্ধনা ও ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে প্রাণের ব্যাচ ৯৩’র সংবর্ধনা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে প্রাণের ব্যাচ ৯৩’র সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রাণের ব্যাচ এস. এস. সি ১৯৯৩ এর আয়োজনে শনিবার রমজান শহরের চাঁপাই ফুড ক্লাবে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াস আলী।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে প্রাণের ব্যাচ ৯৩’র পক্ষ থেকে ফুল ও প্রাণের ব্যাচ এস.এস.সি ১৯৯৩ লগো সম্মিলিত ক্রেষ্ট ও টি-শার্ট উপহার দিয়ে বরণ করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

ইফতার মাহফিলে প্রাণের ব্যাচ ৯৩’র সকল সদস্যসহ পরিবারের জন্য ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন ৯৩’র সদস্য ও নিউমার্কেট ওয়াক্তিয়া মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল বাশির। ইফতার শেষে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের ডা. মোঃ ইসমাইল হোসেনের মেরুদন্ড সার্জারি ফেলোশিপ ডিগ্রি অর্জন করায় এবং ৯৩ বন্ধুর ১১ জন কৃতি সন্তানদের প্রাণের ব্যাচ এস.এস.সি ১৯৯৩ লোগো সম্মিলিত ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

প্রাণের ব্যাচ ৯৩’র সকল সদস্যরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইয়াতিম খানায় অসহায় দরিদ্র ছেলে মেয়েদের লেখা পড়ার খরচসহ মসজিদ ও কবর স্থানে আর্থিক সহযোগিতা করে আসছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা।