শনিবার, আগস্ট ০৮, ২০২৭

শিবগঞ্জ এসিল্যান্ডের চেষ্টায় ৩০ বিঘা সরকারী জমি উদ্ধার

WP Import ০৪ মে ২০২৩ ০৬:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৪ মে ২০২৩ ০৬:৩২ অপরাহ্ন
শিবগঞ্জ এসিল্যান্ডের চেষ্টায় ৩০ বিঘা সরকারী জমি উদ্ধার
শিবগঞ্জ এসিল্যান্ডের চেষ্টায় ৩০ বিঘা সরকারী জমি উদ্ধার

শিবগঞ্জ এসিল্যান্ডের চেষ্টায় ৩০ বিঘা সরকারী জমি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে প্রভাবশালী দখলদারদের কাছ থেকে ৩০ বিঘা জমি উদ্ধার করেছেন শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। বুধবার উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর বাঁধের মাঝখানে অভিযান চালিয়ে দেবোত্তর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১৮৭ নম্বর দাগের ১০ দশমিক ১৭ একর (৩০ বিঘা) সরকারি জমি উদ্ধার করা হয়। জমি উদ্ধারের পর সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ দশমিক ১৭ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকার। দুপুরে অভিযান চালিয়ে জমিগুলো উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ৩০ বিঘার বেশি জমি উদ্ধার করা হয়েছে। এখন এ সম্পত্তির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ।