রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

নাচোলে বর্ণিল আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

স্টাফ রিপোর্টার-নাচোল ০৬ জুলাই ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার-নাচোল ০৬ জুলাই ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন
নাচোলে বর্ণিল আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাচোল শাখার যৌথ আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হুদা,


উপজেলা জামাতের আমির ইয়াকুব আলী, পৌর জামাতের আমির মনিরুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, পিআইও অফিসার দুলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মচারী, সমব্যয়ী সদস্য, স্থানীয় সুধীসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দুইজন উদ্যোক্তাকে ঋণের চেক, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা স্মারক ও দুইজন সুফলভোগীকে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা।