শনিবার, আগস্ট ১৫, ২০২৭
দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

হাইকোর্টের নির্দেশে গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৩ আগস্ট ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন জাতীয়
গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৩ আগস্ট ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন
হাইকোর্টের নির্দেশে গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান


গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। মহামান্য ‎হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনেই দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।


এ সময় দুটি অবৈধ ইটভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ‎মঙ্গলবার দুপুর ২টার থেকে গাইবান্ধা সাঁকোয়া এলাকায় জেলা প্রশাসন পরিচালিত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। গাইবান্ধা জেলার সাত উপজেলায় ১শ’২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৬ ইটভাটার বৈধ অনুমোদন থাকলেও অবৈধভাবে চলছে ১০৯টি ভাটা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মহামান্য ‎হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।