রবিবার, আগস্ট ১৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদের মতবিনিময় সভা


চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জে এ মতবিনিময় সভা হয়। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবসহ থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।