রবিবার, আগস্ট ১৭, ২০২৭

নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে শিশু তোষ নাট পুতুলের বিয়ে মঞ্চস্থ

নওগাঁ প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে শিশু তোষ নাট পুতুলের বিয়ে মঞ্চস্থ


নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর শিশু তোষ নাটক ‘পুতুলের বিয়ে’ মঞ্চস্থ হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আবৃত্তি ও চিত্রাঙ্কন বিষয়ক প্রতিষ্ঠান ‘হাতে খড়ি’ নাটক মঞ্চায়নের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সুমন মাহমু। এসময় স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাতে খড়ি'র সম্পাদক নওরীন আখতার শারমিন-এর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। সম্পূর্ন শিশু তোষ এই নাটকটি'র নির্দেশনায় ছিলেন অসীম কুমার মহন্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রুহি, লগ্নজিতা, সপ্তক, দানিয়াল, লুবনো, বাক্য, শুভমিতা, সমাদৃতা, রুপকথা, সুবাইতা,ফারজিন এবং আব্দুল্লাহ। পোষাক পরিচ্ছদ নির্বাচন করেন নওরীন আখতার শারমিন, সাভিয়া নাজনীন, শারমিন আরা মৌসুমী ও ইসমত আরা। আলোক প্রক্ষেপণ করেন নিমাই সরকার। আবহ সংগীতে ছিলেন পায়েল মন্ডল ও অসীম কুমার মহন্ত। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলন হাতে খড়ি'র সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। এসময় মিলনায়তনে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে এবং অনেক দর্শক নাটকটি উপভোগ করেন।