বুধবার, আগস্ট ১৯, ২০২৭

মধুমতি গ্রুপের প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
মধুমতি গ্রুপের প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার ১২২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, র‌্যাব-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মধুমতি গ্রুপের প্রতারণা মামলায় বিপুলসংখ্যক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির মধ্যে নিশাত দিলরুবা জাহানের গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।