৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে ইস্কাপ সিরাপ জব্দ
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ৫৯ বিজিবি’র অভিযানে ইস্কাপ সিরাপ জব্দ হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯৬ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১:০০ টায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মালিকবিহীন ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।