রবিবার, আগস্ট ২৩, ২০২৭

ডিএনসির উদ্যোগে জুম্মার নামাজের পর মুসল্লীদের মাঝে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
ডিএনসির উদ্যোগে জুম্মার নামাজের পর মুসল্লীদের মাঝে লিফলেট বিতরণ

মাদক বিষয়ে সচেতনতার লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বিদিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ জুম্মার নামাজের পর মুসল্লীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ২১ আগস্ট শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বিদিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ জুম্মার নামাজের পর মুসল্লীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করার নিমিত্তে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।