ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ
মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মসজিদে নুর আরামবাগ পশ্চিমপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের পর জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নুর আরামবাগ পশ্চিম পাড়া জামে মসজিদে মসজিদ এলাকায় মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে মুসল্লীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।