রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

নাটোরে ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন-২ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন
নাটোরে ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন-২ অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশি ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন-২’। ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পাটুল হোটেল ওয়েলসে ‘উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ ও ‘স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অব কালিনারি আর্টস’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ‘শেফস চয়েস-নিউজিল্যান্ড ডেইরি, বাংলাদেশ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমা হুদা, সাধারণ সম্পাদক কল্পনা তাহমান এবং ক্রিস্টাল গ্রেইনস লিমিটেডের বিজনেস হেড মাসুম খান। আয়োজকরা জানান, দেশের আট বিভাগের গৃহরাঁধুনি, ভোজনরসিক ও পেশাদার রন্ধনশিল্পীরা মাছকে মূল উপাদান করে সৃজনশীল ও বৈচিত্রময় রেসিপি তৈরির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেবেন।