শনিবার, অক্টোবর ৩১, ২০২৭

গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

গাইবান্ধা প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো.ওবায়দুল হক আরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে তাঁর নাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। শিক্ষকতা জীবনে শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং জীববিজ্ঞান বিষয়কে সহজ ও আনন্দময়ভাবে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানান। সহকর্মীরা আশা প্রকাশ করেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার এ স্বীকৃতির ধারাবাহিকতায় তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জন করে গোবিন্দগঞ্জের সুনাম বৃদ্ধি করবেন। এদিকে, ওবায়দুল হক আরিফের এ অর্জনে উপজেলার বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর অব্যাহত প্রচেষ্টা আরও সফল হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।