বুধবার, অক্টোবর ০৭, ২০২৭

শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদে বোরহান সরদারকে চান তৃণমূল নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি ০৬ অক্টোবর ২০২৬ ০৫:২৫ অপরাহ্ন সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি ০৬ অক্টোবর ২০২৬ ০৫:২৫ অপরাহ্ন
শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদে বোরহান সরদারকে চান তৃণমূল নেতাকর্মীরা

যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের প্রত্যাশায় শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদে রুদ্রকর ইউনিয়নের কৃতী সন্তান ও যুবদল নেতা বোরহান উদ্দিন সরদারকে দেখতে চান তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বোরহান উদ্দিন সরদার। তার সাংগঠনিক দক্ষতা, সাহসী ভূমিকা ও নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তাকে সদর উপজেলা যুবদলের নেতৃত্বে দেখতে চান তারা। তৃণমূলের একাধিক নেতাকর্মী বলেন, তৃণমূলের আস্থা ও সততার প্রতীক বোরহান উদ্দিন সরদার। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাকে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই। এটি সময়ের দাবি। দলকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে বোরহান উদ্দিন সরদারের কোনো বিকল্প নেই। আমরা তাকে সদর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই। বোরহান উদ্দিন সরদার একজন সাহসী ও রাজপথের লড়াকু সৈনিক। তিনি দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। যোগ্য নেতৃত্ব হিসেবে আমরা তাকে সভাপতি পদে দেখতে চাই। সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন সরদার বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে আসছি। দলের প্রতি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। দায়িত্ব পেলে শরীয়তপুর সদর উপজেলা যুবদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকব। তিনি আরও বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করেন এবং আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করতে চাই। দলের সিনিয়র নেতাদের দিকনির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।” এদিকে, তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে শরীয়তপুর সদর উপজেলা যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব। তাদের প্রত্যাশা, দলের নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের ত্যাগকে গুরুত্ব দেওয়া হবে।