রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়ন পরিষদ চত্বরে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিকদের অবহিতকরণ সভা ও গণশুনানি হয়েছে। রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ সভা ও গণশুনানির আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ। এসময় টিআইবি ও সনাকের সদস্যবৃন্দসহ স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন। সভায় ভূমি সেবার বিভিন্ন দিক, অনলাইনে সেবা গ্রহণের পদ্ধতি, নির্ধারিত সরকারি ফি পরিশোধ এবং সেবাগ্রহীতাদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গণশুনানিতে নাগরিকদের ভূমি সেবা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সেবাগ্রহীতাদের অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।