ডিএনসির অভিযানে শহরের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে, রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মোঃ রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোসাঃ নাসিমা বেগম (৪১)। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।