শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৭

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন’র স্মরণসভা

গাইবান্ধা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন’র স্মরণসভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলা কনফরেন্স রুমে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা এ স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মাদ শামীম কায়সার লিংকন। গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম এবং গোবিন্দগঞ্জ প্রেসক্লাব ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু। আমন্ত্রিত অতিথি হিসেবে মরহুম আলতাফ হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, বিশিষ্ট কলামিস্ট কমরেড রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশন প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, গোবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহীন আলম, সাংবাদিক আলমগীর হোসেন, ওয়াজেদ আলী, সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সৌখিন ও সহসাধারণ সম্পাদক জাফর ইকবাল রানা, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সদস্য সুমন সরকার, সাংবাদিক জোবাইদুর রহমান সাগরসহ অন্যরা। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক হাবীব মন্ডল, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব গোলাপ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।