শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৭

রহনপুরে কুইজ প্রতিযোগিতা ও মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
রহনপুরে কুইজ প্রতিযোগিতা ও মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে কুইজ প্রতিযোগিতা ও মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কলেজের ছাত্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। এসময় কলেজের শিক্ষকবৃন্দ, রহনপুর পৌর জামায়াতের আমির মাইনুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আজমগীর মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কুইজ ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।