রবিবার, অক্টোবর ১৮, ২০২৭

শিবগঞ্জে আবারও অবরুদ্ধ মাদ্রাসার সুপার ও ছেলে

শিবগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন
শিবগঞ্জে আবারও অবরুদ্ধ মাদ্রাসার সুপার ও ছেলে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও তাঁর ছেলে জাহিদ হাসানকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় গেলে তাঁদের অবরুদ্ধ করে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। জাহিদ হাসান ওই প্রতিষ্ঠানের ল্যাব সহকারী হিসেবে কর্মরত। মাদ্রাসা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসা, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে তাঁরা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সুপার আব্দুর রহিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পাঁচ মাস অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন এবং মাদ্রাসার জমি বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তাঁরা সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করেন। জাহাঙ্গীর আলম আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা করেছিল সুপার, তাদেরকে বাদ দিয়ে মীমাংসা করা হয়েছে। এ মীমাংসাকে তিনি প্রহসনমূলক বলে দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার সকালে তিনি ও তাঁর ছেলে মাদ্রাসায় গেলে বাবুর নেতৃত্বে স্থানীয় লোকজন তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে ছেড়ে দেয়। শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বলেন, সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।