রবিবার, অক্টোবর ১৮, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর করিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হক এর তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় আব্দুল আলিমের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আলিম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া বিয়েন বাজার এলাকার মোঃ মর্তুজার ছেলে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।