শনিবার, অক্টোবর ২৪, ২০২৭

অসুস্থ বিএনপি নেতা মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন ঢাকা
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
অসুস্থ বিএনপি নেতা মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আব্দুল মঈন খানকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে দেখতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এভার কেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন। মঈন খান হুইল চেয়ারে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন। এসময় হাসপাতালের চিকিৎসক কার্ডিলজিস্ট বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুইদিন ধরেই অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে বুধবার রাতে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’ ডা. জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। মঈন খানের সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা তার শয্যাপাশে আছেন। ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।