শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

নভেম্বরের শেষ সপ্তাহে এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন ঢাকা
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন
নভেম্বরের শেষ সপ্তাহে এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫-২৯ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে কর্মকর্তা জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফরে আছেন। চীন থেকে দেশে ফিরলে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫-২৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এবছর সারাদেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লেগে যায়। এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।