শনিবার, অক্টোবর ৩১, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জাসদের জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু। সভাটি সঞ্চালনা করেন জাসদ নেতা আব্দুল মজিদ। বক্তব্য দেন জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জাসদ প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।