সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

গোমস্তাপুর জাতীয় সমবায় দিবস উদযাপন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন
গোমস্তাপুর জাতীয় সমবায় দিবস উদযাপন

করবো সমবায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ নভেম্বর) দিবসটির শুরুতে একটি র‌্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, সাবেক মেয়র তারেক আহমদ,  জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমেদ। আম আড়ৎদার সমিতির সভাপতি নাসির উদ্দীন, স্বাস্থ্য সমবায় সমিতি সম্পাদক নাসির প্রমুখ।