গোবিন্দগঞ্জে ডিএসসি-বিজনেস টেক লিমিটেড এর শাখা উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অর্থলগ্নি সেবাদানকারী প্রতিষ্ঠান ডিএসসি-বিজনেস টেক লিমিটেড এর গোবিন্দগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের থানা রোডে ডিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক জারিন ফারিহা ইয়াসমিন প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক সুলতান আহমেদ সোনা এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সামানুর রহমান সামি, সাবেক স্বাস্থ্য পরিদর্শক আহসানুল হাবিব মন্ডল ও মুফতি জাহিদ আল জামিসহ অন্যরা। শেষে দোয়া মাহফিল হয়।