মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ‘দৈনিক ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ‘দৈনিক ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বহুল প্রচলিত পাঠক প্রিয় ‘দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শহীন আকতারের সঞ্চালনায় ও এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকা ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি একে এস রোকন, ব্যবসায়ী সূফী জাহাঙ্গীর কবির কামাল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি মহিদুল ইসলাম ফরহাদ, দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আসাদ, চককীর্ত্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, সোহেল রানা, সারোয়ার জাহান শাহীন, রুহুল আমিনসহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে মোঃ রিপন আলী বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক ভোরের চেতনা দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি ভোরের চেতনা এই ২৮তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, জাতীয় দৈনিক ভোরের চেতনা আজকের এই আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের আজকের এই বিশেষ দিনে ‘দৈনিক ভোরের চেতনা পত্রিকার’ ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই প্রাণবন্ত আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক, যারা লেখনীর মধ্যে দিয়ে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে দৃঢ় ভূমিকা পালন করেছেন তাঁদের। একটি পত্রিকার পথচলা সহজ নয়। প্রতিষ্ঠার পর থেকে শুরু করে আজকের এই অবস্থান পর্যন্ত পৌঁছাতে এই পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক,


রিপোর্টারসহ নেপথ্যের সকল কর্মীকে অনেক লড়াই ও পরিশ্রম করতে হয়েছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। গণতন্ত্র ও সমাজ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম হচ্ছে রাষ্ট্রের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট খবর মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। আমি আনন্দিত যে, ‘দৈনিক ভোরের চেতনা’ শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ভুয়া খবর বা অপতথ্য যখন একটি বড় চ্যালেঞ্জ, তখন এই পত্রিকা সত্যের পক্ষে অবিচল থেকে দায়িত্বশীলতার পরিচয় দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা শেষে দৈনিক ভোরের চেতনা ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।