বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৭

নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ

নড়াইল প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন সারাদেশ
নড়াইল প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন
নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নড়াইলের কালিয়া উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান (নান্নু)। নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্তিশালী করতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন কাজী আনিচুর রহমান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নানা সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার কথা শোনেন।গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। স্থানীয়ভাবে তার এমন নিয়মিত উপস্থিতি ও নির্বাচনী তৎপরতা নিয়ে আলোচনা চলছে। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কাজী আনিচুর রহমান (নান্নু)। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কার পক্ষে যাবে, তা নির্ধারিত হবে ভোটের দিন ব্যালটের মাধ্যমে।