বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে  ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শুক উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর রেলপাড়া মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সেলিম রেজার নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। এসময় আলীনগর রেলপাড়া এলাকার মৃত মোক্তার হোসেন নাছুর ছেলে শুক উদ্দিনের হেফাজত থেকে ৪০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সদর মডেল থানা পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন থাকবে।’