জুলাই আন্দোলেনে গণঅভ্যুত্থানে যে ফ্যাসিস্ট পালিয়েছে-তা আর ফিরে আসবেনা-প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে করতোয়া নদী পুন: খননের স্থান নির্ধারন পরিদর্শন কলে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই আন্দোলেনে যে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী জনরশে গণাঅভ্যুত্থনের মধ্যে দিয়ে দেশ পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস বলে সে পলায়ন পর সেই শাসক কখনই আর দেশে ফিরে আসতে পারেনা। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিষ্টকে চিরতরে বিদায় দিয়েছে। আজকে বিভিন্নভাবে যারা সন্ত্রাসী কর্মকান্ড করে ফিরে আসার স্বপ্ন দেখেন-তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণ ২৪ আগষ্ট তাদের প্রত্যাখান করেছে , ১২ ফের্ব্রুয়ারী নির্বাচনে প্রত্যাখান করেছে এবং আদালত যাকে সাজা দিয়েছে, তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে। এর আগে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর খান খননের স্থান নির্ধারন করে। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. ময়নুল হাসান সাদিক, পানি সম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান করতোয়া নদীর গাইবান্ধার মধ্যে প্রবাহমান ১৫ কিলোমিটার অংশ পুন: খননের উদ্বোধন করবেন।