রবিবার, আগস্ট ০৯, ২০২৭

কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা

WP Import ০৪ এপ্রিল ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন রংপুর
WP Import ০৪ এপ্রিল ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন
কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা
কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা

কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা

নীলফামারীতে রেললাইনের পাত ‘কাটা’ থাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে রক্ষা করেছে এলাকাবাসী। শুক্রবার রাতে পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলার রেলঘুন্টি এলাকায় ট্রেনটি থামিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে আতংকিত সচেতন মহল। কোন মহল দূর্ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে কিনা? বিষয়টি খতিয়ে দেখা দরকার। রেলপাত মেরামতের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বলে জানান নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোমিনুর রহমান। তিনি বলেন, রেলপাতের ক্ষতিগ্রস্ত অংশটি সাময়িকভাবে মেরামত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে মোমিনুর রহমান বলেন, “তাপমাত্রা বেশি থাকায় রেললাইনে ফাটল তৈরি হতে পারে।” তবে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, রেলপথের অংশটি কেটে ফেলা হয়েছে।
ট্রেনটি রাত ৮টায় চিলাহাটি থেকে ঢাকার পথে রওনা হয়। নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির পর সেটি নীলফামারী অভিমুখে ছেড়ে যায়। রেলপাতের যে অংশটি ক্ষতিগ্রস্ত ছিল, সেটির অবস্থান নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে। স্থানীয়রা জানায়, এলাকার লোকজন দল বেঁধে রেলপথের উপর লাল বাতি, লাল কাপড় ও টর্চ লাইটের মাধ্যমে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেন থামার পর রেলওয়ের লোকজন এসে সেটি মেরামত করে। স্থানীয়দের চেষ্টায় এযাত্রা রক্ষা পেয়েছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এবং যাত্রীরা।