অভিনব কায়দায় মাদক পাচারকালে র্যাবের হাতে আটক এক
অভিনব কায়দায় মাদক পাচারকালে র্যাবের হাতে আটক এক
মোটরসাইকেলে অভিনব কায়দায় মাদক পাচারকালে র্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা হতে মাদক কারবারী রফিকুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত রফিকুল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়াস্থ একটি আম বাগানের ভিতর অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম (৪৫)’কে তার ব্যবহৃত নিজ মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল মাদক ঘটনাস্থলে উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।