শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান

WP Import ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন
নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান
নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান

নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে নাচোলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংসদ সদস্যকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।নেজামপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে রবিবার দুপুরে নেজামপুর বাজারে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ এবং গণসংবর্ধনা প্রদান করেন নেজামপুর ইসলামী যুবসংঘ, বাজার ব্যবসায়ী, গ্রীনভ্যালী একাডেমী, আলিম মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা। পরে মাননীয় সাংসদ বরেন্দা গ্রামের সকল পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং ঐ গ্রামবাসীর সামাজিক উন্নয়নমূলক কাজের অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার সূতিহার দিঘির বিভিন্ন জটিলতা ও গতবছর বহিরাগতরা লীজ পেয়েছেন জেনে সেই ঝামেলা নিরসনের বিষয়ে আলোচনাপূর্বক গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের সমাজের দিঘি আপনাদেরই থাকবে। আমি সেই ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ’। এরপর লসেখান থেকে হাটবাকইল ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসুচীতে অংশগ্রহণ করেন।পরিচ্ছন্নতা কর্মসুচী শেষ করে মুরগীডাঙ্গা ও বকুলতলা বাজারে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় গোসাইপুর গ্রামে ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যার পর দোগাছি গ্রামে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ, নিজামপুর গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন,ইসলামী যুবসংঘের সাধারণ সম্পাদক জায়েদ আলী,বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলীসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।