শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ৩ মাসে আক্রান্ত ২৯৩ শিশু-মৃত্যু ৪

WP Import ৩১ মার্চ ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ৩১ মার্চ ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ৩ মাসে আক্রান্ত ২৯৩ শিশু-মৃত্যু ৪
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ৩ মাসে আক্রান্ত ২৯৩ শিশু-মৃত্যু ৪

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ৩ মাসে আক্রান্ত ২৯৩ শিশু-মৃত্যু ৪

চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম বা মেজলস আক্রান্ত শিশুর সংখ্যা। গত তিন মাসে জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৩ শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৭৭ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রেজাউল করিম জানান, পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন: জানুয়ারি/২৬ থেকে আমরা কিছু সাসপেক্টেড মেজলস পাচ্ছি। বর্তমানে হাসপাতালে ৭৭ জন শিশু চিকিৎসাধীন। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় আইসোলেশন জরুরি। অনেক শিশুর হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখের সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসার বিষয়ে তিনি আরও যোগ করেন, গাইডলাইন অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুলসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। তবে জনবল সংকটের কারণে গুরুতর শিশুদের রাজশাহীতে রেফার্ড করতে হচ্ছে। ডা. রেজাউল করিমের মতে, আক্রান্ত শিশুদের বড় অংশই টিকার আওতার বাইরে ছিল। তিনি বলেন, অনেক শিশু এক ডোজ টিকা নিলেও দ্বিতীয় ডোজ নেয়নি। আবার দুর্গম এলাকা ও ইনজেকশন ফোবিয়ার কারণে কেউ কেউ পুরোপুরি বাদ পড়েছে। ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যারা এখনো ইপিআই শিডিউল অনুযায়ী টিকার আওতায় আসেনি। স্বাস্থ্য বিভাগ থেকে রুট লেভেলে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।