রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ছাত্রের দু’দিন পর মরদেহ উদ্ধার

WP Import ৩১ মার্চ ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন জাতীয়
WP Import ৩১ মার্চ ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ছাত্রের দু’দিন পর মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ছাত্রের দু’দিন পর মরদেহ উদ্ধার

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ছাত্রের দু’দিন পর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মা সেতুর ৪নং পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেনের (১৬) মরদেহ নিখোজের দুইদিন পর নদীতে ভেসে উঠেছে। পরে ফায়ার সার্ভীস সদস্যা আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮ টার দিকে ওই মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে মাওয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন. গত ২৯ মার্চ দুপুরে আরাফাতসহ চার বন্ধু মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এদিকে উদ্ধার করা মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।