রবিবার, আগস্ট ০৯, ২০২৭

গোবিন্দগঞ্জে অবৈধভাবে তেল মজুত ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

WP Import ৩০ মার্চ ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন রংপুর
WP Import ৩০ মার্চ ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে অবৈধভাবে তেল মজুত ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা
গোবিন্দগঞ্জে অবৈধভাবে তেল মজুত ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

গোবিন্দগঞ্জে অবৈধভাবে তেল মজুত ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানাসহ মজুতকৃত ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,

জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মুদি দোকানি আলম মিয়াকে দশ হাজার টাকা জরিমানা এবং তার দোকানে থাকা ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে চালানো অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।