শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

WP Import ৩০ মার্চ ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ৩০ মার্চ ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বংপুর এলাকায় ডিএনসির অভিযানে মাদকসহ ২জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ তারেক রহমান (৪২) এবং মোঃ তারেক রহমানের স্ত্রী ও মোঃ মোয়াজ্জেম হোসেনের মেয়ে মোসাঃ মর্জিনা খাতুন (৩৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বংপুর এলাকায় সোমবার (৩০ মার্চ) সকালে ডিএনসির অভিযানে মাদকসহ ২জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা উভয়ে স্বামী-স্ত্রী। মাদক ব্যবসায়ীরা জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ তারেক রহমান এবং মোঃ তারেক রহমানের স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন। অভিযানকালে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় উপ পরিদর্শক মামুনুর রশীদ মামলার বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।