শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সংসদের বেসরকারী সদস্যগণের বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল

WP Import ২৯ মার্চ ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৯ মার্চ ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন
সংসদের বেসরকারী সদস্যগণের বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল
সংসদের বেসরকারী সদস্যগণের বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল

সংসদের বেসরকারী সদস্যগণের বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জে সদর ৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। গত ১২ মার্চ উপ-সচিব (এফওসি) মোঃ ফয়সাল মোর্শেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি’তে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের ১ম) অধিবেশনে ২৭ ফাল্গুন ১৪৩২ (১২ মার্চ ২০২৬) তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২২২ বিধি অনুসারে ২২৩ ও ২২৪ বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য মাননীয় সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁহার পক্ষে জনাব মোঃ নূরুল ইসলাম, মাননীয় চীফ হুইপ এর প্রস্তাবক্রমে নিম্নলিখিত মাননীয় সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের “বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হইয়াছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সভাপতি-মোঃ শাহজাহান-২৭১ নোয়াখালী-৪, সদস্য মোঃ আসাদুজ্জামান, ৮১ ঝিনাইদহ-১, মোঃ আমানউল্লাহ আমান-১৭৫ ঢাকা-২, এ. এম. মাহবুব উদ্দিন-২৬৮ নোয়াখালী-১, মোঃ আবুল খায়ের ভূঁইয়া-২৭৫ লক্ষ্মীপুর-২, মোছাঃ তাহসিনা রুশদীর-২৩০ সিলেট-২, মুহাম্মদ নওশাদ জমির, ১ পঞ্চগড়-১, শাহজাহান চৌধুরী-২৯২ চট্টগ্রাম-১৫, মোঃ নূরুল ইসলাম-৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩, আখতার হোসেন-২২ রংপুর-৪।