শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

কোদাল হাতে চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঈদ

WP Import ২৫ মার্চ ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৫ মার্চ ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
কোদাল হাতে চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঈদ
কোদাল হাতে চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঈদ

কোদাল হাতে চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঈদ

ঈদের আনন্দে যখন সবাই ব্যস্ত, ঠিক তখনই ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল রহনপুর পৌর এলাকার এক কিশোরী। হুজরাপুর মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফাসমাউল (১৪) ঈদের দিনেই রাস্তায় নেমে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-ভোলাহাট সড়কের হুজরাপুর এলাকায় বৃষ্টির পানি জমে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পথচারী ও যানবাহনের দুর্ভোগ দেখে নিজের দায়িত্ববোধ থেকেই বাড়ি থেকে কোদাল নিয়ে রাস্তায় নেমে পড়ে ফাসমাউল। কাদা-মাটি কেটে ছোট নালা তৈরি করে জমে থাকা পানি সরানোর চেষ্টা চালায় সে। সফলও হয়েছে। ঈদের দিনেও এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মুগ্ধ করেছে। অনেকেই বলেন, যেখানে বড়রা দায়িত্ব এড়িয়ে যায়, সেখানে একটি কিশোরীর এমন সচেতনতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার এই উদ্যোগ শুধু একটি সমস্যার সাময়িক সমাধান নয় বরং সমাজে দায়িত্ববোধ ও মানবিকতার একটি শক্ত বার্তা দিয়েছে। ফাসমাউলের এই কাজ প্রমাণ করে, পরিবর্তন আনতে বয়স নয়, প্রয়োজন সদিচ্ছা ও উদ্যোগ। সচেতন মহল মনে করছেন, এমন মানবিক উদ্যোগকে উৎসাহ ও স্বীকৃতি দিলে ভবিষ্যতে আরও অনেক তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসবে।