রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুন:খনন কাজের উদ্বোধনে মির্জা ফখরুল

WP Import ২৪ মার্চ ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন রংপুর
WP Import ২৪ মার্চ ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুন:খনন কাজের উদ্বোধনে মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুন:খনন কাজের উদ্বোধনে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুন:খনন কাজের উদ্বোধনে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুন:খনন কাজের উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।তিনি স্পষ্ট করে বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যায়, এমন প্রচারণার কোনো ভিত্তি নেই। পরকালে মুক্তি পেতে হলে মানুষকে সৎ জীবন যাপন করতে হবে এবং ঈমান সুদৃঢ় রাখতে হবে।সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুন:খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মব কালচার ও আইন-শৃঙ্খলার কঠোর বার্তাদেশে চলমান অস্থিরতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বর্তমানে দেশে কোনো ধরনের ‘মব কালচার’ বরদাশত করা হবে না। মব বা গণপিটুনির মতো ঘটনা যারা ঘটাবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর এবং কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এলজিআরডি মন্ত্রী বলেন, খাল বা নদী খনন কাজে কোনো নেতা বা সরকারি কর্মকর্তার দুর্নীতি সহ্য করা হবে না। জনস্বার্থের এই প্রকল্পে অর্থের অপচয় বা লুটপাট হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।দীর্ঘদিনের অবহেলা, পলি জমে ভরাট হওয়া এবং নাব্যতা সংকটে মরা খালে পরিণত হওয়া নেহা নদী পুনরায় খননের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই খনন কাজ শেষ হলে কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।