রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

গাইবান্ধার মহিমাগঞ্জে সিংজানি খানের পুনঃখনন এর উদ্বোধন

WP Import ২৪ মার্চ ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন রংপুর
WP Import ২৪ মার্চ ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন
গাইবান্ধার মহিমাগঞ্জে সিংজানি খানের পুনঃখনন এর উদ্বোধন
গাইবান্ধার মহিমাগঞ্জে সিংজানি খানের পুনঃখনন এর উদ্বোধন

গাইবান্ধার মহিমাগঞ্জে সিংজানি খানের পুনঃখনন এর উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপজেলার মহিমাগঞ্জের শিংজানী খালে আনুষ্ঠানিক এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতোমধ্যেই তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৃষক কার্ড বাস্তবায়ন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। যারা এতদিন ফ্যামিলি কার্ড কিসের কার্ড নিয়ে নানারকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন তারা আজ চেয়ে চেয়ে দেখছেন কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। তিনি আরো বলেন শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে পানির স্তর নিচে নেমে যায় হলে এ অঞ্চলে পানি সংকট দেখা দেয়। এই খাল খনন হলে এই এলাকায় শুষ্ক বংশুম খাল গুলোতে পানি থাকবে। ফলে পানি সংকট অনেকটাই দূর হবে। খালের পাশ দিয়ে বৃক্ষরোপন করা হবে। এবং খালে মাছ চাষ ও হাঁস পালন করে মানুষ স্বাবলম্বী হবে। খালের পানি শেষ কাজেও ব্যবহার করতে পারবে। লিভারের মাধ্যমে খাল কোন খনন করায় মানুষের কর্মসংস্থান হবে। কৃষি ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা বিএনপি’র সভাপতি জেল পরিষদের প্রশাসক ডঃ মইনুল হাসান সাদিক। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আবায়ক ফারুক আহমেদ, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সুফিয়ান সুজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য খালটি শিংজানী থেকে দেওয়ানতলা বাঙালি নদী পর্যন্ত খনন করা হবে। এতে কয়েক হাজার কৃষক সেচ সুবিধা সহ নানাভাবে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।