র্যাবের অভিযানে ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার ২ আসামী আটক
র্যাবের অভিযানে ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার ২ আসামী আটক
র্যাবের পৃথক দু’টি অভিযানে মামলা দায়েরের পর ৪৮ ঘন্টার মধ্যে মধ্যে হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামী হিমেল (২৬) ও ইমন (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতএজাহারনামীয় ৪নং আসামী মোঃ হিমেল (২৬), জেলার শিবগঞ্জ উপজেলার দেওয়ান জায়গীর গ্রামের মৃত রুপবান আলীর ছেলে এবং একই এলাকার ১৬নং আসামী মোঃ ইমন (২৭), মোঃ আঃ হামিদের ছেলে। তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বড় ইন্দারা মোড় হতে ১৩ মার্চ রাত ০২.৪০ ঘটিকায় আটক করা হয়। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন সেলিমাবাদ হতে হত্যা মামলার এজাহারনামীয় আসামী হিমেল (২৬) এবং সদর থানাধীন ইন্দ্রামোড় হতে আসামী ইমন (২৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, গত ০৮/০৩/২০২৬ তারিখ রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন কোর্ট বাজারস্থ ২নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসে দুই মাস পূর্বে গ্রামে একটি মেয়েলী ঘটনার বিষয়ে আপোষ মিমাংসার লক্ষ্যে দুর্লভপুর ইউপি চেয়ারম্যান এর মাধ্যামে শালিস বিচার বসে। বিচার চলাকালে বাদী ও তার পরিবারের লোকজনদের সাথে আসামীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বাদী ও তার লোকজন শালিস বৈঠক হতে উঠে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভা কোর্ট বাজারস্থ একটি খাবার হোটেলের সামনে আসামীরা বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আসামীরা এলোপাথারী ভাবে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকী প্রদান করে চলে যায়। উপস্থিত লোকজন আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে এবং জখমীরা ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে। চিকিৎসাধীন অবস্থায় বাদীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় মোহাঃ আসমাউল (৪০), পিতা-মৃত আনিসুর রহমান, বাদী হয়ে এজাহারনামীয় ১৮ জনসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। শিবগঞ্জ থানার মামলা নং-১৮ তারিখ-১০/০৩/২০২৬ খ্রিঃ।প্রেক্ষিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ পৗরসভার ২নং ওয়ার্ডস্থ সেলিমাবাদ সংলগ্ন শিবগঞ্জ নার্সিং হোম হতে ১২ মার্চ রাত ২৩.৪৫ ঘটিকায় এজাহারনামীয় ৪নং আসামী মোঃ হিমেল (২৬), এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বড় ইন্দারা মোড় হতে ১৩ মার্চ রাত ০২.৪০ ঘটিকায় ১৬নং আসামী মোঃ ইমন (২৭) কে গ্রেফতার করে।